মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজ 03.07.2026 শুক্রবার প্রকাশিত হল অত্যন্ত জরুরী একটি বিজ্ঞপ্তি।
মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রাপ্ত এই নোটিসে বলা হয়েছে এই বছর অর্থাৎ 2026 শিক্ষাবর্ষের Class IX এর শিক্ষার্থীরা, 2028 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, ওই 2028 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তাদের রেজিস্ট্রেশন পক্রিয়া শুরু হয়ে গেছে।
বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই যে- রেজিস্ট্রেশন না করলে Class IX শিক্ষার্থীরা 2028 সালের মাধ্যমিক পরীক্ষা কোন ভাবেই দিতে পারবে না।
রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 13.07.2026 থেকে এবং চলবে 25.07.2026 তারিখ পর্যন্ত https://wbbsedata.com ওয়েবসাইটে। এই 13 দিনের মধ্যেই শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে।
নির্দেশিতায় আরও বলা হয়েছে এই রেজিস্ট্রেশন পদ্ধতিটি প্রত্যেকটি বিদ্যালয় যেন নিজ দায়িত্বে করে নেয়। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টও বলা হয়েছে। যেমন-
- নূন্যতম বয়স সংক্রান্ত বিজ্ঞপ্তি ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশিকাবলি রেজিস্ট্রেশন পোর্টালে উপলব্ধ থাকবে। বিদ্যালয়গুলি যেন রেজিস্ট্রেশন শুরু করার পূর্বে সে বিজ্ঞপ্তিগুলি অবশ্যই পড়ে নেন।
- প্রতিটি শিক্ষার্থীর auto-generated রেজিস্ট্রেশন ফর্মগুলি যেন বিদ্যালয় কর্তৃপক্ষ নিজে দায়িত্বে সংরক্ষণ করে রাখবেন।
- অনলাইন এবং অফলাইন দুই রকমই পেমেন্ট ব্যবস্থা থাকবে। তবে QR Code পেমেন্ট ব্যবস্থাটি থাকবে না।
- অফলাইন পেমেন্ট এর ক্ষেত্রে, টাকা জমা দেবার পর প্রিন্ট করা চালান (Remitted challan) এর কপি টাকা জমা দেওয়ার সাত দিনের মধ্যে Regional অফিসে জমা করতে হবে।
- যে সকল বিদ্যালয় DS(C)/88/26, dated 15.06.2026 অনুযায়ী PR/PPS-2026 সংক্রান্ত ফি এখনো জমা দেয়নি, বকেয়া টাকা তারা পরিশোধ না করা পর্যন্ত পোর্টালে তারা রেজিস্ট্রেশন করতে পারবে না।
- সমস্ত বিদ্যালয়ের হেডমাস্টার মহাশয়কে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত সময়সীমার মধ্যে তারা যেন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে।
| অফিশিয়াল নোটিফিকেশান | https://wbbse.wb.gov.in/ |
| রেজিস্ট্রেশন পোর্টাল | https://wbbsedata.com/ |



