ছাত্র ও শিক্ষকদের বায়োমেট্রিক চালু করার নির্দেশ

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) থেকে 15.07.2026 বুধবার প্রকাশিত হলো একটি জরুরী বিজ্ঞপ্তি।

নির্দেশিকায় বলা হয়েছে আগামী 30 দিনের মধ্যে সমস্ত শিক্ষক-শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক এবং ছাত্রদের জন্য বায়োমেট্রিক অ্যাটেনডেন্স (Biometric Attendance) অবশ্যই কার্যকরী করতে হবে।

উল্লেখ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) এর অনেক আগেই 10.07.2019 তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সকল শিক্ষক-শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ব্যবস্থা চালু করার নির্দেশ জারি করেছিল।

সেই হেতু, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী 18.03.2026 তারিখেই বিজ্ঞপ্তি জারি করে যে নির্দেশিকা জারি করার 30 দিনের মধ্যেই সমস্ত শিক্ষক-শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বায়োমেট্রিক যন্ত্র স্থাপন করতে হবে এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতি নথিভুক্ত করতে হবে।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বড় আপডেট- ছাত্র ও শিক্ষকদের বায়োমেট্রিক চালু করার নির্দেশ

এই বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল যে এই নির্দেশিকা অমান্য করলে NCTE Act, 1993 এর ধারা 17 অনুযায়ী সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির অ্যাফিলিয়েশন কেড়ে নেওয়া হবে।

তাই 15.07.2026 তারিখে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও একবার নোটিশ দিয়ে জানিয়ে দিল সমস্ত D.El.Ed প্রতিষ্ঠানগুলিকে অতি অবশ্যই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ব্যবস্থা চালু করতে হবে। যদি না তা কার্যকারী হয় তবে ওই D.El.Ed ইনস্টিটিউড বা শিক্ষক-শিক্ষা প্রতিষ্ঠানগুলি অ্যাফিলিয়েশন রেনুয়াল করতে আর দেওয়া হবে না।

উল্লেখ্য, 2014 NCTE বিধিমালা অনুযায়ী দুই বছরের D.El.Ed কোর্স চলাকালীন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের 80% উপস্থিতি এবং স্কুল ইন্টার্সিপে 90% উপস্থিতি বাধ্যতামূলক।

Notification Linkhttps://wbbpe.wb.gov.in/pages/notice.aspx
West Bengal Board of Primary Education official websitewbbpe.wb.gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *