প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। গত ১৭ এপ্রিল শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে এই বিষয়ে একটি নোটিফিকেশন। সেই নোটিফিকেশনে ফল প্রকাশের তারিখসহ আরও উল্লেখ আছে যে পরীক্ষার্থীরা যেন বোর্ডের ওয়েবসাইটে নিয়মিত লক্ষ রাখে এই সম্বন্ধীয় নানান নোটিফিকেশন জানতে।
উল্লেখিত বিষয় এই যে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ই ফেব্রুয়ারি, চলেছিল ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগের বছর ২০২৫ সালের মাধ্যমিকের ফল প্রকাশ পেয়েছিল ২রা মে।
কিন্তু এবারে আসন্ন বিধানসভা ভোটের (২৩ ও ২৯ এপ্রিল) ও ফল প্রকাশের (৪ ঠা মে গণনা ও ফল প্রকাশ) জন্য অনেকেই আশা করেছিল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ দেরি হতে পারে। সাধারণত মে মাসের পহেলা সপ্তাহেতে মাধ্যমিকে ফল প্রকাশ হয়ে থাকে। কেননা এরপর নানান স্কুলে শিক্ষার্থীদের ভর্তি ও আগামী শিক্ষাবর্ষের পঠন পাঠন ব্যাপারটি জড়িয়ে থাকে।
অতএব মধ্যশিক্ষা পর্ষদ সময়ে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করতে পারবে না এই বিষয়ে নানা জল্পনা ও গুজব ছড়িয়ে পড়ে।

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মধ্যে শিক্ষা পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে দিল ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ।
নোটিফিকেশন অনুযায়ী আগামী ৮ ই মে শুক্রবার প্রকাশ পেতে চলেছে মাধ্যমিক ২০২৬ এর রেজাল্ট।
সময়ের ব্যাপারে অবশ্য নোটিফিকেশনে নির্দিষ্ট করে কিছু বলা নেই। তবে উল্লেখ আছে প্রেস রিলিজের মাধ্যমে সময় ও রেজাল্ট জানার ওয়েবসাইট এর ব্যাপারে জানানো হবে।
